
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ঢাকায় ডাকা সমাবেশ ভন্ডুলের প্রতিবাদে ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে নেতাকর্মী আটকের প্রতিবাদে ও আকটকৃকত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৩দিনের ডাকা বিএনপি-জামায়াতের অবরোধে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দরে আটকে থাকা ১৩৪টি পণ্যবাহী ট্রাক প্রশাসনের কঠোর নিরাপত্তায় ছেড়ে গেছে বিভিন্ন প্রান্তে।
এছাড়া মাসুদ রানা পারভেজ (৩৫) নামে বিএনপির এক নেতাকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।আটককৃত মাসুদ রানা পারভেজ (৩৫) ধাইনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মফিজুল ইসলামের ছেলে।
বুধবার অবরোধের দ্বিতীয় দিনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের নেতৃত্বে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনী সদস্যদের গার্ডের মাধ্যমে এসময় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ পানামা পোর্ট লিংক থেকে ছেড়ে যায়। অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ ছিল।
রাস্তায় অবৈধ ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। দুরপাল্লাসহ আভ্যন্তরীন রুটে বড় ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে টহলে রয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিএনপির ডাকা ৩দিনের অবরোধের দ্বিতীয় দিন শিবগঞ্জের জীবন-জীবীকার মান স্বাভাবিক ছিল। অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিবগঞ্জ উপজেলা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনী সদস্যদের গার্ডের মাধ্যমে এসময় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ পানামা পোর্ট লিংক থেকে ছেড়ে যায়।
এছাড়া উপজেলার ধাইনগর ইউনিয়নের অভিযান চালিয়ে মাসুদ নাম বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে। জনগনের নিরাপত্তার স্বার্থে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত বলেন, জনগণের জানমালের রক্ষার্থে প্রশাসন সব সময় কাজ করছে।
অবরোধের মধ্যে যেনো জানমালের কোন ক্ষতি না হয়, সেই উপজেলা প্রশাসন কাজ করছে। অবরোধে সোনামসজিদ বন্দরে গতদিনে আটকে থাকা ১৩৪টি বিভিন্ন পন্যবাহী ট্রাক নিরাপত্তা দিয়ে জেলার বাইরে পারাপার করা হয়েছে।
অবরোধকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রয়েছে। জীবন-জীবীকা আহরনের জন্য সাধারণ মানুষ কাজে বেরিয়েছেন। স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে।
Reporter Name 








