10:20 am, Monday, 2 November 2026

কিশোরগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • Update Time : 07:40:59 pm, Tuesday, 31 October 2023
  • 45 Time View

নুরুন্নাহার নূর তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়।

আহতের সংখ্যা অগণিত। ৩১ শে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল আটটায় কিশোরগঞ্জ ও ভৈরবের আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর জয়সুতি বাসটেন্ড এলাকায় এই সংঘর্ষ ঘটে।

জানা যায় নিহত দুই ব্যক্তির পরিচয় কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শাফায়াত উল্লাহ এবং ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া এছাড়াও আহত এবং গুলিবিদ্ধ হয়েছে শতাধিক নেতাকর্মী।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরিফুল আলম।

স্থানীয়রা জানিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ও গুলিবিদ্ধ রেফায়েতুল্লাহ কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানায় তিনি মৃত। খোঁজ নিয়ে জানা যায় সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বিচারের দাবীতে বিএনপি জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকাল ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ডে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

অবরোধকারীদের প্রতিহত করতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের জের ধরেই গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়।

খুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম মোস্তফা বলেন এ ঘটনায় তিনি সহ থানার কর্তব্যরত এসআই মান্নান এসআই সাকিনুর এসআই জুয়েল সহ কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ (পিপিএম) এব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছে আমরা এখন পর্যন্ত নিহতদের বিষয় নিয়ে অবগত নই।

হাসপাতালগুলোতে খোঁজ নেওয়ার পর সঠিক তথ্য দেওয়া যাবে। বর্তমানে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে মোতায়েন আছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কিশোরগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত ২

Update Time : 07:40:59 pm, Tuesday, 31 October 2023