10:19 am, Monday, 2 November 2026

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : 11:49:03 pm, Sunday, 29 October 2023
  • 41 Time View

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামে এ অভিযান চায় ডিবি পুলিশ।

আটককৃতর নাম আব্দুল হালিম (৪৫)। তিনি গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

নগর পুলিশ জানায়, জেলার ডিবির এসআই (নিরস্ত্র) নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার রাত ১০টা ৪০মিনিটে গোদাগাড়ী থানার বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ীর ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটের হিমুর রাইস মিলের পিছনে দুইজন মাদকব্যবসায়ী ফেন্সিডিল বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আব্দুল হালিমকে আটক করা হয়। আটকের পর তার কাছে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : 11:49:03 pm, Sunday, 29 October 2023