7:49 pm, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও দেশীঅস্ত্র সহ আলিউল গ্যাংয়ের দুই সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : 12:53:44 pm, Friday, 27 October 2023
  • 30 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের শেখ টোলা এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে কুখ্যাত “আলিউল” গ্রুপের দুইজন সদস্য মাদক এবং দেশীয় অস্ত্র সহ র‌্যাবের হাতে গ্ৰেফতার।

গ্ৰেফতারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দক্ষিণ উজিরপুর এলাকার মোঃ দুলাল ও হাওয়া বিবির ছেলে মোঃ হাসিব (২৫), ও বড়চক দৌলতপুর এলাকার মোঃ আলতাফ আলী ও মোছাঃ আক্তারা বেগমের ছেলে মোঃ সজিব (২০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৬ অক্টোবর ২০২৩ তারিখে মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি চৌকস আভিজানিক দল অভিযান পরিচালনা করার সময় নির্মানাধীন বিল্ডিং এ কিশোর গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা নির্মাণাধীন বিল্ডিং এর জানালা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে নির্মাণাধীন বিল্ডিং এর পাশেই একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ফেন্সিডিল ৩৬ বোতল এবং দস্যুতার উদ্যোগে ব্যবহৃত স্টিলের তলোয়ার ০১টি, লোহার কড়াল ০১টি, চাইনিজ কুড়াল ০৫টি, চেইন স্টিক ০১টি, স্টিলের পাইপ ০২টি এবং মোবাইল ফোন ০২টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে স্থানীয় একটি বখাটে গ্রুপ। প্রায় ১০-১৫ জন কিশোর নিয়ে গঠিত এ গ্রুপের নাম ”আলিউল” গ্রুপ।

নিয়ন্ত্রণে রয়েছে ঐ এলাকার কিশোর আলিউল। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে যুবকরা এ গ্রুপের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির ঘটনায় তারা জড়িত।

এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা নিয়মিত শোডাউন সহ জনমতে ভীতির সঞ্চার করত।

এই গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতার করার জন্য র‌্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও দেশীঅস্ত্র সহ আলিউল গ্যাংয়ের দুই সদস্য আটক

Update Time : 12:53:44 pm, Friday, 27 October 2023