8:54 am, Monday, 2 November 2026

খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেসব্রিফিং

  • Reporter Name
  • Update Time : 12:05:36 am, Thursday, 26 October 2023
  • 57 Time View

মোঃ শামীম হোসেন – দাকোপ (খুলনা) প্রতিনিধি:বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আগামী ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।

বইমেলা উপলক্ষ্যে ২৫ অক্টোবর (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন।

ব্রিফিং এ জানানো হয়, খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠেয় বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে।

ঢাকা থেকে আগত প্রকাশনা প্রতিষ্ঠান গুলোর জন্য ৬০টি স্টল থাকবে। এছাড়া ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের ১০টি জেলার জন্য। এখানে জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকগণ তাদের নিজস্ব প্রকাশনাগুলোর প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন এবং সরকারি দপ্তরের জন্য ছয়টি স্টল থাকবে।

মেলায় আগত দর্শনার্থী, ক্রেতা ও পাঠকদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধপাঠ, শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।

অনুষ্ঠানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ অক্টোবর বিকাল চারটায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বইমেলার উদ্বোধন করবেন।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেসব্রিফিং

Update Time : 12:05:36 am, Thursday, 26 October 2023