3:26 pm, Monday, 2 November 2026

মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে শোক-দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 01:37:48 am, Saturday, 21 October 2023
  • 139 Time View

বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েত এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়‌।

শুক্রবার ২০অক্টোবর সকাল ১০টায় চাটখিল মহিলা ডিগ্রী কলেজ সভা কক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের আয়োজনে শোক সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল হুদা সাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অরচার্ড গ্রুপের চেয়ারম্যান ড.মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, পৌরসভা সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খান বাবুল।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল,সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল সরকারি কলেজের সাবেক ভিপি বজলুর রশিদ লিটন, নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মানিক, ভিপি মিজানুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালা উদ্দিন সুমন প্রমূখ।

শোক সভায় বদলকোট ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান শেখ, উপজেলা আওয়ামীলীগের নেতা স্বপন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান শফিক সহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ এম ইব্রাহিম এমপি বলেন, ‘মাহমুদুর রহমান বেলায়েত ভাই আমার বড় ভাইয়ের সাথে একসাথে পড়াশোনা করেছেন। যে কারণে বেলায়েত ভাইয়ের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। বেলায়েত ভাই যে নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করেছেন, আমরাও যেন সেই নীতি আদর্শের উপর থেকে মৃত্যু বরণ করতে পারি।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘মরহুম মাহমুদুর রহমান বেলায়েত ভাই ছিলেন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। আমরা তার যথাযথ মূল্য দিতে পারিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত ভাইয়ের শূন্যতা, কখনোই পূরণ হবার মতো নয়। তিনি ছিলেন আমাদের জন্য একটি জীবন্ত পাঠশালা।

উল্লেখ্য, নোয়াখলীর চাটখিল উপজেলার পৌর এলাকার দৌলতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি এমপির স্বামী মাহমুদুর রহমান বেলায়েত গত ৯ অক্টোবর ৭৮ বছর বয়সে ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০ অক্টোবর তাকে নোয়াখালীর মাইজদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে শোক-দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : 01:37:48 am, Saturday, 21 October 2023