
মোঃ রেজাউল করিম নাটোর জেলা প্রতিনিধি নাটোর জেলার বরাইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোলাইমদ, তৈরী,সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৪ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (১৯অক্টোবর) বৃহঃস্পতিবার দিবাগত রাত সাড়ে সাতটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরাইগ্রাম উপজেলার পাড়বর্নি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে চারজন কে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীরা হলেন, ১।পিন্টু রিবারু(৬০) পিতা জন রিবারু,২। দিপ রিবারু (১৯) ব্যানজাবিন রিবারু,৩। স্টেফান রোজারিও, ৪। ইসহাক রোজারিও (৫৫) উভয়ের পিতা মৃত আগষ্টিন রোজারিও সর্ব সাং পাড়বর্নি,থানা বরাইগ্রাম জেলা নাটোর।
Reporter Name 










