
আহমদ বিলাল হুসাইন : সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান।
তিনি অধিক সংখ্যক মামলা নিস্পত্তি ও গ্রেফতার পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় সিলেট রেঞ্জের ৪ জেলার ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার ও সম্মাননা গ্রহণ করেন মো. বদরুল হাসান। এসময় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সিলেট রেঞ্জাধীন জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সেই মাসিক সভায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা মূল্যায়নের উপর এই পুরুস্কার প্রদান করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান বলেন, ‘আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্বকে ইবাদতের মতোন পালন করার চেষ্টা করি।
Reporter Name 








