
মোঃ শামীম হোসেন,দাকোপ(খুলনা)প্রতিনিধি:গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান ২০ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় দাকোপের বানীশান্তা-লাউডোব আন্তঃ ফেরী উদ্বোধন ও পরে বানিশান্তা ইউনিয়ন পরিষদ ও বানিশান্তা বাসীর ৩০০ একর তিন ফসলী জমি রক্ষা কমিটির যৌথ আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন মূলক সভায় যোগ দেন।
এ সময় মাননীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন হুইপ ও খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সাংসদ এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, নমিতা হালদার, লিপিকা, দাকোপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, দাকোপ থানার অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, চেয়ারম্যান মানস কুমার রায়, চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চেয়ারম্যান সুদের কুমার রায়সহ প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
Reporter Name 








