6:29 pm, Monday, 2 November 2026

রামপালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫’টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : 01:49:53 am, Wednesday, 11 October 2023
  • 22 Time View

সরদার মহিদুল ইসলাম, রামপাল (বাগেরহাট) থেকে : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাগেরহাটে রামপালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি প্রতিষ্ঠানকে ২৮,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৯ অক্টোবর সোমবার সকালে জেলার রামপাল উপজেলার ফয়লা ও ভাগা বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ২৮,০০০/-টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামপালে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫’টি প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 01:49:53 am, Wednesday, 11 October 2023