
মোঃ আব্দুল হাই কালাই উপজেলা প্রতিনিধি : জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চকৌস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১০ অক্টাবর ২০২৩ ইং তারিখ ৪ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সাঁতার এলাকা হতে ২০০০ পিস ট্যাপটাডল ট্যাবলটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক করেছে জয়পুরহাট র্যাব -৫ ।
আটককৃত আসামী হলেন মোঃ রাজা মিয়া (৫২), পিতা-মৃত জালাল মন্ডল, সাং-সাঁতার, থানা-কালাই, জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত রাজা মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করে।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
Reporter Name 








