8:55 am, Monday, 2 November 2026

সরিষাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ

  • Reporter Name
  • Update Time : 09:41:02 pm, Monday, 9 October 2023
  • 55 Time View

রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার( ৯ অক্টোবর) দুপুরে এ অভিযোগ করেন ধর্ষিতা কিশোরী পূর্ণিমা।

এ বিষয়ে ধর্ষিতা কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম জুলুর ছেলে উজ্জ্বল হাসান(২২) ও আয়নাল খানের মেয়ে পূর্ণিমা আক্তার(১৮)। একই গ্রামের পাশাপাশি বাড়ি হওয়ায় উজ্জল ও পূর্ণিমার মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ বিষয়ে ধর্ষিতা পূর্ণিমা আক্তার বলেন, দেখা-সাক্ষাতের মাঝে মাঝে উজ্জ্বল আমাকে বিভিন্ন সময় শারিরীক সম্পর্কের প্রস্তাব দেয়। আমি শারিরীক সম্পর্কের প্রস্তাবে রাজি না থাকায় আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। যা দীর্ঘ দুই বছর যাবৎ চলমান।

গত (১৮ই সেপ্টম্বর) আনুমানিক রাত সাড়ে ১২ টায় আমাকে ফোনে বাড়ীর পিছনে আনারের নার্সারীর বাগানে ডেকে নেয়। সেখানে আমরা শারিরীক সম্পর্ক করার পর রাত ৩টা পর্যন্ত সময় কাটাই। পরে বিয়ের জন্য উজ্জ্বল হাসানকে চাপ দিলে উজ্জ্বল আমাকে বিয়ের অস্বীকৃতি জানায় এবং বাগান থেকে কৌশলে চলে যায়। পরে জানতে পারি উজ্জ্বলের সাথে আরও কয়েকটি মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে।

পরে পূর্ণিমা নিরুপায় হয়ে মা-বাবাকে বিষয়টি খুলে বলে ও কান্নাকাটি করতে থাকে। বিষয়টি নিয়ে পূর্ণিমার বাড়ীর লোকজন বিচার নিয়ে ধর্ষণকারী উজ্জ্বলদের বাড়িতে গেলে উজ্জ্বলের বাবা জুলহাস এবং উজ্জ্বলের মা মনোয়ারা বেগম পূর্ণিমার বাড়ীর লোকজনদের উপর ক্ষিপ্ত হয়ে ঝগড়া বাধিয়ে দেয়। উপায় না দেখে পূর্ণিমার বাবা চাচারা থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কথিত ধর্ষণকারী উজ্জ্বল হাসানের বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখা যায় বাড়িতে কোন মানুষ পাওয়া যায়নি। আশেপাশের লোকজনের সাথে কথা বললে জানা যায়, উজ্জ্বল ছেলেটি লম্পট,উশৃংখল ও বখাটে স্বভাবের। তার কিছুটা সত্যতা পাওয়াও গেছে। উজ্জ্বলের বড় ভাই মোঃ রুবেল মিয়া ও তাদের আত্মীয় মোঃ সুরুজ মিয়া বলেন, স্থানীয় মাতব্বরদের নিয়ে বিষয়টি সালিশ বৈঠকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবীর জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পৌর মেয়র মোঃ মনির উদ্দিন জানান, এ বিষয়ে আমি কোন কিছু জানিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরিষাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ

Update Time : 09:41:02 pm, Monday, 9 October 2023