10:41 pm, Monday, 2 November 2026

রামপাল-মোংলায় দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থী মনোনয়ন ও সেতু নির্মাণের দাবি

  • Reporter Name
  • Update Time : 10:02:07 pm, Sunday, 8 October 2023
  • 35 Time View

মোঃ ইকরামুল হক রাজিব : আগামী সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে একজন দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তারা মোংলা বন্দরের উন্নয়নের গতি অব্যাহত রাখতে মোংলা নদীর ওপর সেতু নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিও জানান।

আজ রবিবার মোংলা পৌরসভা চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানান তারা। সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মণ্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, ভোজ পাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু,উজলকুর ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন, সাবেক রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হামিম নূরী,মোংলা শ্রমিক লীগের সভাপতি মিলন শিকারী, বাগেরহাট জেলা পরিষদের সদস্য জলিল শিকদার, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন,বাঁশতলী ইউপি প্যানেল চেয়ারম্যান সিকদার জিয়াউর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশে চলছে, সেই উন্নয়নের ছোঁয়া মোংলাতে লাগেনি। বরং যোগ্য নেতৃত্বের অভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরনগরী মোংলা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণের কাছে গ্রহণযোগ্য নতুন প্রার্থী মনোনয়ন দিতে হবে। স্থানীয় সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার মোংলার নদীর দক্ষিণ পারের অধিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, এক পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, অন্য পাশে মোংলা শহর। মাঝখান দিয়ে বয়ে গেছে ব্যস্ততম মোংলা নদী। যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে এই নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণের জন্য জরিপ হলেও নির্মাণকাজ শুরু হয়নি।

ফলে মোংলা, রামপাল ও শরণখোলা উপজেলার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা বলেন, ১৯৯১ সাল থেকে রামপাল-মোংলা আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। অথচ মোংলা নদীর ওপর অতিগুরুত্বপূর্ণ সেতুটি এখনো নির্মিত হয়নি। স্থানীয় সংসদ সদস্যের ব্যর্থতার কারণে এটা সম্ভব হয়নি। নির্বাচনের আগেই সেতুটির নির্মাণকাজ শুরুর দাবি জানান তারা।

মোংলা উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামপাল-মোংলায় দক্ষ, যোগ্য ও স্মার্ট প্রার্থী মনোনয়ন ও সেতু নির্মাণের দাবি

Update Time : 10:02:07 pm, Sunday, 8 October 2023