10:42 pm, Monday, 2 November 2026

চাঁপাইনবাবগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিকের নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : 08:56:54 pm, Saturday, 7 October 2023
  • 23 Time View

মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ : সভাপতি আসলাম কবির সিনিয়র সহ-সভাপতি টুটুল রবিউল সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। আজ ৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিগত জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরকে সভাপতি ও যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলকে সম্পাদক পুনঃনির্বাচিত করে সুজন এর নতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সরাসরি কন্ঠভোটে আগামী ৩ বছরের জন্য এই নতুন কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রবিউল আলম টুটুল, সহ-সভাপতি মনিরুল ইসলাম, এ্যাডভোকেট ওমর ফারুক, শিক্ষক নওসাবা নওরীন নেহা ও গৃহীনি আতিকুন নাহার। যুগ্ম সম্পাদক মাসিদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, অর্থ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু হানজালা, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির,

প্রচার সম্পাদক তারেক রহমান, সহ-প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আওয়াল, পরিবেশ বিষয়ক সম্পাদক কাশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর আব্দুল বারি, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটিএম ফরহাদ রেজা, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন আসলাম কবির। এরপর প্রয়াত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি রবিউল আলম টুটুল। সুশাসনের জন্য নাগরিক সুজনের কর্ম পরিধি এবং সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান মাসুদের উপস্থাপনায় সাধারন সভায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সাংবাদিক তারেক রহমান, ফারুক আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক আবু হানজালাসহ উপস্থিত সদস্যগণ।

শেষে উপস্থিত সদস্যদের সরাসরি কন্ঠভোটে নির্বাচিত নতুন জেলা কমিটি নির্বাচিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিকের নতুন কমিটি গঠন

Update Time : 08:56:54 pm, Saturday, 7 October 2023