
স্টাফ রিপোর্টার : চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কাজী মনিরুজ্জামান পি.পি.এম, পুলিশ সুপার, সাতক্ষীরা। রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয়ের কার্যালয়ের কনফারেন্স রুমে আজ ৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে জেলা পুলিশ, সাতক্ষীরা।
এর মাধ্যমে পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয় টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছে যা খুলনা রেঞ্জের ইতিহাসে বিরল।
খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট হতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ‘শ্রেষ্ঠ জেলা’, জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ‘শ্রেষ্ঠ সার্কেল’, মোঃমোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ থানা’, এসআই (নিঃ) নুর ইসলাম, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ এসআই’ এবং এএসআই (নিঃ) আলমগীর হোসাইন, কলারোয়া থানা, সাতক্ষীরা ‘শ্রেষ্ঠ এএসআই’এর পুরস্কার গ্রহণ করেন।
Reporter Name 








