
মোঃ শামীম হোসেন, দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকাপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। শুক্রবার ০৬ অক্টোবর সকাল ১১টায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস।
Reporter Name 








