
সরদার মাইদুল, রামপাল (বাগেরহাট) থেকে : অবেশেষে স্মার্ট কার্ড পাচ্ছেন রামপালের ১ লাখ ১০ হাজার ৩৭৫ জন ভোটার। বাগেরহা জেলার রামপালের ১ লাখ ১০ হাজার ৩৭৫ জন ভোটার এ বছর স্মার্ট কার্ড পাচ্ছেন। আগামী রোববার (৮ অক্টোবর) থেকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদ থেকে এ কার্ড বিতরণ শুরু করা হবে।
রামপাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের নতুন ভোটারসহ সকল ভোটার এসব স্মার্ট কার্ড পাবেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৫ জন। এর মধ্যে ১ হাজার ৭০০ ভোটারের স্মার্ট কার্ড আসেনি। নামে গড়মিল, ঠিকানা সমস্যা ও সদ্য ভোটারদের স্থান পরিবর্তন জনিত কারণে কার্ড আসেনি। তবে নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে দ্রুত কার্ড পাওয়ার ব্যবস্থা করা হবে বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছে।
উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৮ অক্টোবর রোববার মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদে ৩৩৪৩ জনকে ও ৯ অক্টোবর সোমবার মল্লিকেরবেড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪০৪৩ জনকে কার্ড প্রদান করা হবে।
১০ অক্টোবর মঙ্গলবার ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদে ৩০০০ জনকে ও ১১ অক্টোবর বুধবার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২৯০৮ জনকে কার্ড দেয়া হবে।
১২ অক্টোবর বৃহস্পতিবার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে ৪১৪২ জনকে, ১৩ অক্টোবর শুক্রবার ও ১৪ অক্টোবর শনিবার বর্ণিত ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ৩০০০ জনকে, ১৫ অক্টোবর রোববার আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩৩৩ জনকে কার্ড দেয়া হবে।
Reporter Name 








