11:19 am, Monday, 2 November 2026

তারাকান্দায় স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে হামলা : গুলিবিদ্ধ ৮

  • Reporter Name
  • Update Time : 09:06:14 am, Friday, 2 June 2023
  • 36 Time View

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্রপ্রার্থীর অন্তত ১৫ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আটজন গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারাকান্দা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মিছিল শুরু করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। তখন বাসস্ট্যান্ডের কাছে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের অফিসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় নূরুজ্জামান সরকার বকুল তার ফেসবুক স্ট‍্যাটাসে বলেন, নৌকার মিছিল হতে যুবলীগ নেতা আব্দুল মান্নান নিজ হাতে বন্দুক দিয়ে ও ছাত্রলীগের ক্যাডাররা গুলি করেছে। বুকে গুলিবিদ্ধসহ আহত অনেক আমি বাকরূদ্ধ ওসি ও এনএসআই, ইউএনওকে আগেই জানিয়েও কোনো লাভ হয়নি, এদেশে বিচার নেই।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তারাকান্দায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

প্রসঙ্গত, এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ‍্যাডভোকেট ফজলুল হক।তার সঙ্গে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরুজ্জামান সরকার বকুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

তারাকান্দায় স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে হামলা : গুলিবিদ্ধ ৮

Update Time : 09:06:14 am, Friday, 2 June 2023