1:24 pm, Monday, 2 November 2026

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় গরু আটক

  • Reporter Name
  • Update Time : 10:33:32 pm, Tuesday, 21 February 2023
  • 34 Time View

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় গরু আটক। খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক চাঁদের গাড়িসহ গোলকাঠ ও পিকাপসহ ভারতীয় গরু আটক করা হয়। ২১শে ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ মহামুনি বিওপির একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত দারোগাপড়া নামক স্থান হতে মালিকবিহীন ০১টি চাঁদের গাড়ী, যার বাজারমূল্য ১৬,০০,০০০ টাকা এবং ১০৮ ঘনফুট বিভিন্ন প্রকার গোলকাঠ, বাজার মূল্য ১,৬২,০০০ টাকা আটক করা হয়েছে, সর্বমোট বাজার মূল্য ১৭,৬২,০০০টাকা।  আটককৃত চাঁদের গাড়ী ও বিভিন্ন প্রকার গোলকাঠ রামগড় বনবিট অফিসে জমা করা হয়েছে।

এছাড়াও দুপুর ০১ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের ভাংগা টাওয়ার নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ০৯টি বড় গরু, ০৫টি ছোট বাছুর এবং ০১টি পিকআপ গাড়ী আটক করা হয়,যার বাজারমূল্য ৮,১০,০০০+১,০০,০০০+১৫,০০,০০০ সর্বমোট ২৪,১০,০০টাকা। আটককৃত গাড়ী ও ভারতীয় গরু সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃহাফিজুর রহমান পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় গরু আটক

Update Time : 10:33:32 pm, Tuesday, 21 February 2023