4:57 pm, Monday, 2 November 2026

নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:26:01 pm, Friday, 25 March 2022
  • 20 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী শ্রমিকের নাম বিবি আয়েশা পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাতে সে ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই কামরুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলে কাজ করত।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে টিনের ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে তাঁর মা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কারও সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে। নিহত কিশোরী কোন ফোন ব্যবহার করত না। তবে নিহতের পরিবার তাঁর প্রেমিকের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোয়াখালীতে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

Update Time : 05:26:01 pm, Friday, 25 March 2022