
স্বপন কুমার রায়, খুলনা থেকে : দাকোপে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক সভা অনুষ্ঠিত। দাকোপে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন বিষয়ক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা গালিব মাহমুদ পাশা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদি হাসান খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ প্রমুখ।
Reporter Name 








