
মোঃ রমজান আলী : কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের এক বাড়ি থেকে ৪০টি গাঁজার গাছ উদ্ধার। ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলা দোড়া ইউনিয়ের চুয়াডাঙ্গা গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ওরুফে হাতকাটা জাহিদের বাড়ি থেকে ছোট বড় ৪০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
সাংবাদিক মোঃ রমজান আলীর মুঠোফোনে জনৈক এক ব্যক্তি সংবাদ দেন চুয়াডাঙ্গা জাহিদুলের নিজ বসত বাড়িতে গাজার চাষ করছে ! এ খবর পাওয়া মাত্র অনুসন্ধানিতে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বাড়ির চারিপাশ ঘিরে গাজার চাষ করছে পরে ঘটনাস্থল থেকেই। কোটচাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মঈন উদ্দীন কে অবহিত করলে, এস আই আব্দুল মান্নান এর নেতৃত্বে গাজা খাওয়ার সড়ঞ্জাম দুইটা বাঁশী কয়েক পুরিয়া গাজা ও গাজার গাছগুলো উদ্ধার করেন।
Reporter Name 








