4:57 pm, Monday, 2 November 2026

আমতলীতে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু!

  • Reporter Name
  • Update Time : 05:45:26 pm, Thursday, 24 March 2022
  • 25 Time View

মোঃ সাকিবুল ইসলাম সাকিব, আমতলীতে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু! বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ খালেক মৃধা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আঃ খালেক উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আঃ সোবাহান মৃধার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে কৃষক আঃ খালেক বাড়ীর পাশে তার চাষকৃত ফসলী জমিতে বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি সেচ দিতে যায়। এ সময় অসতর্কতা বসতঃ ওই বৈদ্যুতিক মটারের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের কারনে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আমতলীতে ধান ক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু!

Update Time : 05:45:26 pm, Thursday, 24 March 2022