
এ কে আজাদ, রাজবাড়ী থেকে : মাঝবাড়ি ইউনিয়নে ৯৫৭ জন কার্ডধারী কাছে টিসিবি’র পণ্য বিক্রি। পবিত্র রমজান উপলক্ষ্যে রাজবাড়ীর জেলায় প্রশাসনের তত্ত্বাবধানে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩শে মার্চ) সকাল থেকে জেলার কাউখালি উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন ৯৫৭ জন ফ্যামেলি কার্ড ধারী দের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। সকাল ৯ থেকে শুরু হয় বিক্রি আর শেষ হয় ৫ টায়।
এ সময় মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও ট্যাগ অফিসার শরিফুল ইসলাম , ইউনিয়ন পরিষদের সদস্য ও টিসিবি’র ডিলার এর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 








