
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলের দৌলতপুর কারী ইব্রাহিম মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ২৮ মার্চ। চাটখিল উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের দৌলতপুর মহিলা দাখিল মাদ্রাসার, ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮শে মার্চ। চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দৌলতপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ই মার্চ থেকে ৯ মার্চের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে হবে। ১০ই মার্চ বিকেল ৪টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ই মার্চ। ২৮ শে মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।