
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পরকীয়ার জের ধরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে উত্তম-মধ্যম। বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে পরকীয়ার জের ধরে স্থানীয়রা উত্তমমধ্যম দিয়েছে। এঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহিমাবাদ মধ্যেপাড়ায় গত বুধবার সন্ধ্যায় ওষুধ কোম্পানীর এক প্রতিনিধিকে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে উত্তম মধ্যম দিয়ে সেই সাথে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।
জানা গেছে, রহিমাবাদ মধ্যে পাড়ার এক নারীর সাথে মাল্টিন্যাশনাল নভনরডিক্স ইনসুলিন কোম্পনীর প্রতিনিধি বেলাল হোসেন (৩৫) এর পরকীয়া চলছিল দীর্ঘদিন ধরে। বেলালের সাথে পরকীয়ার ঘটনায় ওই মহিলার প্রথম স্বামী তাকে তালাক দেয়। প্রায় মাস খানেক আগে ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে তাকে আবারও অন্যত্র বিয়ে দেয়। বিয়ের একমাস অতিবাহিত হতে না হতেই এই নারী তাঁর আগের প্রেমিক বেলালের সাথে যোগাযোগ শুরু করে। সম্প্রতি ওই নারী উত্তরপাড়াস্থ তাঁর বাপের বাড়িতে গিয়ে বেলালকে ডেকে নিয়ে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়।
Reporter Name 








