
10:20 am, Monday, 2 November 2026
শিরোনাম :
পাংশা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : 06:01:57 pm, Monday, 28 February 2022
- 36 Time View

Tag :
Popular Post

এ কে আজাদ, রাজবাড়ী থেকে : পাংশা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। রাজবাড়ীর পাংশা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ,উপজেলা সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌর সভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল (মাস্টার), পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রমুখ। এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভুমিকা পালন করার কথা তুলে বলা হয়।







