2:15 pm, Monday, 2 November 2026

চাটখিলে শীর্ষ সন্ত্রাসী মনিরকে আটক করতে গিয়ে ওসি তদন্ত আহত

  • Reporter Name
  • Update Time : 01:35:51 pm, Sunday, 27 February 2022
  • 30 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে শীর্ষ সন্ত্রাসী মনিরকে আটক করতে গিয়ে ওসি তদন্ত আহত। নোয়াখালীর চাটখিল শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন (৩৬) রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে ককটেল পাঠিয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। এসময় খবর পেয়ে চাটখিল থানার ওসি তদন্ত হুমায়ন কবির সঙ্গীয় র্ফোস নিয়ে তাকে আটক করতে গেলে সন্ত্রাসী মনির পুলিশের উপর হামলা করে। এতে ওসি (তদন্ত) হুমায়ন কবির আহত হয়। সন্ত্রাসী মনির উপজেলা বারইপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মনির দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ধর্ষন চেষ্টা সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। গত এক সপ্তাহে চাটখিল সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং করে আসছে। এছাড়া ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে গিয়ে চাঁদা দাবি করে। এরপর ফেরিওয়ালার টাকা লুট করে নেওয়া সহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষকে হয়রানি করে আসছে। তার অস্ত্রের ভয়ে কেউ তার নাম প্রকাশ করতে চাচ্ছে না।

স্থানীয় জনপ্রতিনিধি সহ সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ অনেকের সাথে আলাপ করে জানা যায়, সে নিজেকে জাতীয় সংসদের স্পীকারের নিকট আত্মীয় পরিচয় দিয়ে থাকে।

অথচ খোঁজ নিয়ে জানা যায়, স্পীকারের পরিবারের সাথে তার কোন সম্পর্ক নাই। সে একজন শীর্ষ সন্ত্রাসী। তার গ্রেফতারের খবর শুনে চাটখিল বাসী সস্তির নিঃশ্বাস পেলেছে। এলাকাবাসী তার বিচার দাবি করেছে।

চাটখিল থানার নবাগত ওসি মো. গিয়াস উদ্দিন জানান, তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাটখিলে শীর্ষ সন্ত্রাসী মনিরকে আটক করতে গিয়ে ওসি তদন্ত আহত

Update Time : 01:35:51 pm, Sunday, 27 February 2022