11:19 am, Monday, 2 November 2026

কোটচাঁদপুর উপজেলা জুড়ে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহা উৎসব

  • Reporter Name
  • Update Time : 06:27:48 pm, Saturday, 26 February 2022
  • 78 Time View

মোঃ রমজান আলী, কোটচাঁদপুর থেকে : কোটচাঁদপুর উপজেলা জুড়ে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহা উৎসব। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে চলছে অবৈধ ভাবে মাটি কাটা মহা উৎসব। অবৈধ ভাবে মাটি কাটা ব্যাবসা করতে সক্রিয় ইট ভাটার দালাল সিন্ডিকেট। এবিষয় উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই ভূমি দস্যুরা।

উপজেলার পাঁচটি ইউনিয়ন জুড়ে কৃষিজমি ধ্বংস করে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পিচের রাস্তা,সামাজিক পরিবেশ ধ্বংস করে প্রকাশ্যে প্রশাসনের বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে মাটি কাটা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অবৈধ যানবাহনে মাটি বহন করার কারণে মহাসড়ক সহ স্থানীয় সরকারের তৈরি বাস্তা গুলোর বেহাল দশা। প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত হয়ে পঙ্গুত্ব বরন করছে হাজারো মানুষ।যদিও মহাসড়কে চলাচলের কোনো বৈধতা নেই ওই সকল যানবাহনের।

বিভিন্ন সুত্রে জানা গেছে, মাটি কাটা সিন্ডিকেট গোপনে বিভিন্ন মহলের সাথে অনৈতিক চুক্তি করে প্রকাশ্য দিবালোকে চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যাবসা।

সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কুশনা ইউনিয়নে আমেরিকান রোড নামে পরিচিত সম্পুর্ন বিদেশি অর্থয়ানে তৈরি পিচের রাস্তা টি চেনার উপায় নেই। আমেরিকান রোডের পাশেই কুশান মাঝের পাড়ার জৈনক মোঃ সুমন হোসেন নামের এক ব্যক্তি পুকুর সংস্কারের নামে চালিয়ে যাচ্ছেন অবৈধ ভাবে মাটি কাটা ব্যাবসা।

সুমন হোসেনের কাছে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে, তিনি জানান আমি এই রাস্তার ভালোর জন্যই পুকুরটা খনন করছি। আমার ইউনিয়ন চেয়ারম্যান সচিবসহ উপজেলা নির্বাহী অফিসার এবিষয়ে অবগত আছেন। তবে লিখিত অনুমতি দেখাতে পারেনি। মাটি কাঁটার কারণে গতকাল ঘটে যাওয়া একটি ভিডিও ফুটেজ ও সড়ক দুর্ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ।

এ বিষয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহারুজ্জামন সবুজ বলেন আমি এলাকাবাসীর মধ্যেমে শুনে নিজে ঘটনা স্থলে গিয়ে তাকে নিষেধ করে এসেছি এতো গভীর করে পুকুর খনন করা যাবে না। এবং কোন অনুমতি দেয়নি।পুকুর খননের বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান এবিষয়ে আমি অবগত নয়। তবে আমার নমা ভঙ্গীয়ে এমন অপরাধ মূলোক কর্মকাণ্ড করে কোনো ছাড় নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোটচাঁদপুর উপজেলা জুড়ে চলছে অবৈধ ভাবে মাটি কাটার মহা উৎসব

Update Time : 06:27:48 pm, Saturday, 26 February 2022