
মীর দিনার হোসেন : যশোরে আলোচিত ইয়াসিন হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ গ্রেফতার-৪। যশোরে আলোচিত ইয়াসিন হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করছে ডিবি পুলিশ যশোর। হত্যাকান্ডে জড়িত চারজন কে গ্রেপ্তার সহ মামলার আলামত হিসাবে হত্যাকাজে ব্যবহৃত গাছি দা, চাকু, মোবাইল জব্দ করছে পুলিশের বিশেষ এই ইউনিট।
গত ১৬ ফেব্রুয়ারী রাত অনুমান ৭ টা ৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া সাকিনে চোপদারপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে স্থানীয় যুবলীগ কর্মি ইয়াসিন আরাফাতকে অজ্ঞাতনামা কতিপয় দুস্কৃতকারীরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
ইয়াসিন আরাফাতের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সম্পূর্ন ক্লুলেস ও চাঞ্চল্যকর এই মামলায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে কোতয়ালী থানা পুলিশসহ জেলা গোয়েন্দা শাখা মাঠে নামে।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই ইদ্রিসুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম তদন্তে নেমে মামলার রুজু হওয়ার পূর্বেই ইং ১৭/০২/২০২২ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার সময় খুলনা খানজাহান আলী থানাধীন শিরোমনি লিন্ডা ক্লিনিক থেকে ঘটনায় জড়িত প্রধান আসামী স্বর্ণকার রানা ও তার ভাই রুবেল হোসেনকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
পরে মামলার রুজু হওয়ার পর গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক পুনরায় খুলনা শিরোমনি এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৭/০২/২০২২ তারিখ রাত ২২:০০ ঘটিকার সময় ঘটনায় জড়িত আরো ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে যশোর কোতোয়ালী থানাধীন নাজির শংকরপুর চাতালের মোড় এলাকা হইতে ২টি বার্মিজ টিপ চাকু ও ঘটনাস্থলের আশপাশ ড্রেন হতে ১টি গাছি দা, ১টি চাপাতি, আসামীদের ব্যবহৃত বস্ত্র, সেন্ডেল জব্দ করা হয়।
ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী শাহানা আক্তার নিশা বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৭, তাং-১৭/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
Reporter Name 









