
স্টাফ রিপোর্টার। অদ্য ১৫/০২/২০২১ইং তারিখে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিন দ্বয়েরর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/মোঃ রিমন খাঁন ও ফোর্সসহ ০৩.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট স্থাপন করিয়া বড়শালাস্থ বাইপাস পয়েন্টে পাকা রাস্তার উপর হতে আসামী ১। জি এম আব্বাস @ বাপ্পী (৩৪), পিতা-মৃত আব্দুল মালিক, মাতা-ফারহানা আক্তার, সাং-নন্দীরাই, ডাকঘর-কানাইঘাট, থানা-কানাইঘাট, জেলা-সিলেট, বর্তমান সাং-খিদিরপুর, (দত্তগ্রাম), থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট,
২। বাবুল মিয়া (৪৫), পিতা-আলতাফ হোসেন, মাতা-মোছাঃ ময়না বিবি, সাং-দরিয়াপুর, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, সাং-বাসা নং-মল্লিকা-৫২/১, গোয়াইপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৭(সাত) বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য ৯,৮০০/-টাকা ও ০১টি TOYOTA PREMIO প্রাইভেটকার উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ জব্দতালিকা মূলে জব্দ করেন।
Reporter Name 







