
আশরাফুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তৃতীয় বর্ষে পদার্পন। গোপালগঞ্জ জেলার, কাশিয়ানী উপজেলার সততার প্রতিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের নির্ভর যোগ্য কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা আজ ২৯/০১/ ২০২২ইং বেলা ৫ টার সময় কাশিয়ানী রিপোর্টার্স এর নিজস্ব কার্যালয়ে উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান পটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম। এ সময় আর ও উপস্থিতি ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক আমাদের অর্থনীতি ও জাগোরনী উপজেলা টিভির প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক বায়তুল হাসান, সংবাদ পাতার প্রতিনিধি ফারুক আহম্মদ বাবু, বঙ্গ টিভি’ ও দৈনিক দেশ বার্তার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ইবাদুল রানা,সাংগঠনিক সম্পাদক সিএনএন বাংলার রায়হান মুন্সি জসিম, দৈনিক শিরোমণির প্রতিনিধি ইমরান শেখ, প্রচার সম্পাদক দৈনিক দেশ সেবা’র গোপালগঞ্জে জেলা প্রতিনিধি ওকোয়ালিটি টিভির কাশিয়ানি উপজেলা প্রতিনিধি আশরাফুজ্জামান,,দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ সারাদেশ এর প্রতিনিধি সহ ফোরামের সকল সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বলেন, ২৭ জানুয়ারী ২০২০ইং সালের এই দিনে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের জন্ম হয়েছে। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের মান উন্নয়ন ও অধিকার আদায়ের মাধ্যমে সাধারণ জনগণেন মৌলিক অধিকার নিয়ে কাজ করা।
Reporter Name 








