11:19 am, Monday, 2 November 2026

শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেল করোনায় আক্রান্ত

  • Reporter Name
  • Update Time : 10:41:52 am, Tuesday, 25 January 2022
  • 35 Time View

আল রাহাদ তিমন, শ্রীবরদী (শেরপুর) থেকে : শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেল করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্ত হয়েছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর- ৩ (শ্রীরবদী ও ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে মাহমুদুল হক রুবেলের জ্বর থাকাতে ২৪ জানুয়ারি সোমবার রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করেন। এতে শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেলের করোনা পজেটিভ পরিলক্ষিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন।

এব্যাপারে সাবেক এমপি রুবেলের আত্মীয় এমরাউল ওয়াজেদ শিশির জানান, গত কয়েকদিন থেকে রুবেলের হালকা জ্বর ছিল। পরে গত ২৪ জানুয়ারি তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নমুনা দেন। এরপর রাতে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে রুবেল ভাইয়ের জ্বরও কমে গেছে। জ্বর ছাড়া তার আর কোন উপসর্গ নেই। তাই তিনি বর্তমানে ঢাকায় ধানমন্ডিস্থ তার নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোবারক হোসেন বলেন, সারাদেশের ন্যায় শেরপুর জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাই তিনি সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মোট আক্রান্ত সংখ্যা ৪৫ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৭ জন। এছাড়াও জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৭১৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শেরপুর জেলা বিএনপির সভাপতি রুবেল করোনায় আক্রান্ত

Update Time : 10:41:52 am, Tuesday, 25 January 2022