4:57 pm, Monday, 2 November 2026

সরাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

  • Reporter Name
  • Update Time : 06:36:34 pm, Monday, 24 January 2022
  • 37 Time View

শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি ইউনিয়ন পাকশিমুল। ভৌগলিক কারণে এখানকার অধিকাংশ গ্রামই উপজেলা সদর ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে বিচ্ছিন্ন। বসতি গড়ে ওঠার পর থেকেই যাতায়তের রাস্তা গুলোও বেহাল। শুস্ক মওসুমে জমির আইল ও বর্ষায় নৌকাই ভরসা তাদের। ফলে চিকিৎসা, পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য, হাঁটবাজার নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর। স্বাধীনতার ৫১ বছর পরও গ্রাম গুলোর রাস্তা ঘাটের কোন উন্নয়ন হয়নি।

তবে ওই ইউনিয়নের পরমানন্দপুর গ্রামবাসীর উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে সম্পূর্ণ নতুন ভাবে ফসলি জমির জায়গা দিয়ে নির্মিত হয়েছে আড়াই কিলোমিটার গ্রামীণ সড়ক। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে সড়কটি। দীর্ঘদিন পর গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে স্বাচ্ছন্দে হাঁটতে পারায় আনন্দে উজ্জীবিত ওই জনপদের মানুষ।

গ্রামবাসীরা জানায়, স্বাধীনতার পর থেকে অনেক জনপ্রতিনিধি সড়কটি নির্মাণের শুধু প্রতিশ্রুতিই দিয়ে গেলেন। কাজ করেননি কেউ। একটি সড়কের জন্য আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে দুই গ্রামের শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ ভাবিয়েছে সবাইকে। সবশেষে গ্রামবাসীর উদ্যোগই সফল হল। শুরুতেই সড়কে জমির অংশ দিতে স্বেচ্ছায় এগিয়ে আসেন গ্রামের ৪৭ জন কৃষক। মাটি ভরাটের জন্য সকলের অংশ গ্রহণে ৮ লাখ টাকা সংগ্রহ করেন। গ্রামবাসী ১৫ দিন সকলে মিলে স্বেচ্ছায় কাজ করে সড়ক নির্মাণে কাজ করেন।

পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন বলেন, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এমন একটি সড়ক নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে সড়কটির উন্নয়নের চেষ্টা করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সরাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ

Update Time : 06:36:34 pm, Monday, 24 January 2022