
শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়ার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুল হালিম এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Reporter Name 








