
সৈয়দ মমিনুর রহমান : ভাঙ্গনে বিলীন হচ্ছে প্রাইমারি স্কুলের রাস্তা। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের নতুন ঘিরী ৯৩ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিমাত্র রাস্তা দীর্ঘ কয়েক বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইটের তৈরি রাস্তাটি প্রাইমারি স্কুলের বাচ্চারা সহ অত্র এলাকার কয়েক হাজার হাজার মানুষের একমাত্র চলাচলের পথ। অর্থাৎ রাস্তাটি বহু বছর জরাজীর্ণ অবস্থায় থাকলেও নেয়া হয়নি, সংস্কার বা উন্নয়নের কোন পদক্ষেপ।
বাংলাদেশে সর্বত্র উন্নয়ন হলেও ৮ নাম্বার টেংরাখালী এই নতুন ঘিরী ৯৩ নাম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ সংস্কার না হওয়ায় শত শত বাচ্চাদের দেখা দিয়েছে চরম দুর্ভোগ। স্থানীয় বাসিন্দারা জানান বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ছে। রাস্তার ইট উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে।
Reporter Name 








