10:19 am, Monday, 2 November 2026

কাশিয়ানিতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসা পেলো ২০০ নারী

  • Reporter Name
  • Update Time : 11:54:43 am, Monday, 13 December 2021
  • 35 Time View

আশরাফুজ্জামান : কাশিয়ানিতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসা পেলো ২০০ নারী। মুজিব শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই দিনব্যাপী বিনামূল্যে জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং ও হেলথ ক্যাম্প করেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় । রোববার (১২ ডিসেম্বর) কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্প থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী অনকোলজি বিভাগের প্রফেসরসহ চিকিৎসকরা ২শ’ নারীর জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং করেন। এছাড়া হেলথ ক্যাম্প থেকে ৫শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রোববার দুপুরে কাশিয়ানী ১শ’ বেড হাসপাতালে আয়োজিত এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রফেসর ডা. ফৌজিয়া হোসেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় গরীব মানুষের সংখ্যা বেশি। তাই অবহেলিত ও বঞ্চিত নারীদের জন্য জরায়ু মুখ এবং স্তন ক্যন্সার স্কীনিং ক্যাম্প করা হয়েছে। এখান থেকে রোগী বাছাই করে তাদের উন্নত চিকিৎসা দেয়া হবে।

এছাড়া প্রতি ৩ মাস অন্তর ক্যন্সার স্কীনিং সেবা এখান থেকে দেয়া হবে। এ সেবা পেয়ে এ অঞ্চলের বঞ্চিত নারীরা উপকৃত হবে। সেই সাথে আমার ৫ শ’ রোগীকে বিভিন্ন জটিল রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি। দেশের মানুষকে সুস্থ রাখতে মুজিববর্ষ, বাংলাদেশর সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আর্তমানবতার সেবায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের নিপা বেগম বলেন, ‘দীর্ঘদিন জরায়ু সমস্যায় ভুগছিলাম। এখান থেকে চিকিৎসা পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছি ক্যান্সার নয়। ঘরের কাছে এ সেবা পেয়ে আমার মতো অনেকেই উপকৃত হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কাশিয়ানিতে জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসা পেলো ২০০ নারী

Update Time : 11:54:43 am, Monday, 13 December 2021