
এ.আর রিপন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যানের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন। গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়ে গেল সশস্ত্র বাহিনী দিবস। সারাদেশে ২১ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসটি উদযাপন হয়ে থাকে। ঐদিনই দিবস টি উৎযাপন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনে তা হয়ে ওঠেনি। অবসরপ্রাপ্ত সৈনিক দের উদ্যেগে বর্নিল আয়োজনে দিবসটি উৎযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা অবসর প্রাপ্ত সৈনিক কল্যান সংস্থার সভাপতি মোঃ শাহাদত হোসেন সাজু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মফিজল হক সরকার( অবঃ) বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন, মাননীয় জেলা প্রশাসক, এবং মোঃ তৌহিদুল ইসলাম, মাননীয় পুলিশ সুপার গাইবান্ধা।
Reporter Name 








