
এম এম জাকীর হুসাইন, মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে কর্মহীন ১হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার প্যাকেট। মোল্লাহাটে আশ্রয়ন প্রকল্প-২ এর সুবিধাভোগী ও করোনা কালীন কর্মহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বাগেরহাটের মোল্লাহাটে করোনাকালীন কর্মহীন ১হাজার পরিবার পেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার প্যাকেট। যার প্রতি প্যাকেটে ৫কেজি চাউল, ১কেজি ডাউল, ২ কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১ লিটার ভোজ্যতেল রয়েছে।
করোনার ২য় ঢেউয়ের শুরু থেকেই বিভিন্ন সময় মোল্লাহাটে নগদ টাকাসহ নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-০১আসনের জাতীয় সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর পক্ষ থেকে।
বৃহস্পতিবার (৮জুলাই)সন্ধ্যায় আশ্রয়ন প্রকল্প-২ এর সকল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলাধীন কদমতলা ও গিরিশনগর আশ্রয়ন প্রকল্প-২ এ বসবাসকারীদের নিকট এসকল খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন ও সহকারী কমিশনার(ভূমি) জনাব অনিন্দ্য মন্ডল।
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার জমি ও সেমিপাকা ঘর পেয়ে ভিষন খুশি ভূমিহীন ও গৃহহীন ৬০’টি পরিবার। প্রতিটি ঘরের সাথে রয়েছে সুপেয় পানি, বিদ্যুৎ, রোপন করা হয়েছে ফলদ ও বনজ বৃক্ষের চারা। তাদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান, উপজেলা নির্বাহী অফিসার। জমিসহ দৃষ্টিনন্দন বাসগৃহ ও সুন্দর পরিবেশ পেয়ে উপকারভোগী পরিবারগুলো খুব খুশি।
এছাড়া লকডাউন পরিস্থিতিতে কর্মহারা মানুষগুলো প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা ঘরে বসে পেয়ে, উপকারভোগী অনেকেই প্রধানমন্ত্রীর জন্য প্রতিনিয়ত দোয়া করেন বলে তারা জানান। উল্লেখ্য, মোল্লাহাটে প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হয় এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি। ইটের দেয়াল এবং রঙ্গিন টিনের ছাউনির ২টি কক্ষ, সাথে আছে একটি পাঁকা বাথরুম, রান্নাঘর ও একটি বারান্দা।
আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মোল্লাহাটের কদমতলা গ্রামে-২৮টি, চর-আস্তাইল গ্রামে-১৮টি, গিরিশনগর গ্রামে-৯টি, এবং চর-দারিয়ালা গ্রামে-৫টিসহ মোট ৬০টি ঘর নির্মাণ করা হয়। ঘরগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে, গত জুনের ২০ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা উদ্বোধন করেন। উদ্বোধন এর সাথে সাথে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তন থেকে, মোল্লাহাটের ঘরগুলি মডেল হিসাবে উপকারভোগীদের নিকট হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, বাগেরহাট জেলা প্রশাসক জনাব মোঃ আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান জনাব শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্প-২এর কার্যক্রম বিভিন্ন সময় পরিদর্শন করেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সার্বক্ষনিক তদারকি করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান। এদিকে এই মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে, অসাধূ ও স্বার্থন্বেষী একটি মহল, যারা মনেপ্রাণে সরকারের উন্নয়ন ও স্বাধীনতার চেতনা বিরোধী , তারা বিভিন্ন ধরনের অপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
Reporter Name 








