
মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ অভিযোগ উঠেছে “মাতৃছায়া হাসপাতালে” ভুল চিকিৎসায় চাঁ.স.ক ছাত্র নেয়ামতের মৃত্যু হয়। গতকাল রোজ মঙ্গলবার চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ৩য় বর্ষের মেধাবি ও শহীদ জিয়া হলের আবাসিক ছাত্র মোঃ নেয়ামত উল্লাহ (২৪) নামক এক ছাত্রের মৃত্যু হয়। যা সোসাল মিডিয়া, কলেজ ক্যাম্পাস সহ নিজ এলাকায় শোকের ছায়া ফেলে। সহপাঠী, সিনিয়র, জুনিয়র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ কলেজ শিক্ষকদের মাঝে এখনো বইছে সেই শোকের মাতম।
এদিকে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীর মৃত্যু গতকাল থেকে অদ্যবদি পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকগণের মধ্যে মৃত্যুর রহস্য জানার আগ্রহের কমতি ছিলনা। ১ম থেকে মৃত্যু নিয়ে রহস্যের ঝাল বিরাজ করছে, যার সত্যতা এখন সকলের মাঝে পরিস্কার।
যানা যায়, নিহত নেয়ামতকে ১ম চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে ছায়াবানী মোর অর্থাৎ চাঁদপুরের হাজী মহসীন রোডের নিকটে সদ্য গড়ে উঠা “মাতৃ ছায়া হাসপাতাল” নামক প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলে সাথে সাথেই একটি ইনজেকশন পুশ করে এবং ইনজেকশন পুশ করা মাত্রই মেধাবী ছাত্র নেয়ামত উল্লাহ মৃত্যুর কোলে ঢলে পরে, যা রোগীর সাথে থাকা স্বজনরা যানায়।
“চাঁদপুর খবর” পত্রিকার সূত্রে যানা যায়, এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তাদের কোন উত্তর পাওয়া যায়নি। এছাড়াও সদ্য গড়ে উঠা মাতৃছায়া হাসপাতালটি গতকালই উদ্বোধন করা হয়। এমন ঘটনার জন্য সরকারি কলেজ ও সর্বশ্রেনীর মানুষরা ক্ষোভ প্রকাশ করেন। সদ্য নির্মিত ও যেদিন উদ্বোধন করা হয় সেদিনেই একটি তাজা প্রাণ ঝড়ায় তাদের ভুল চিকিৎসার জন্য ভবিষ্যতে আরো খারাপ হতেই পারে বলে লোক মুখে নানা গুঞ্জন ছড়িয়ে পরেছে।
Reporter Name 








