
মাসুদ হোসেন খান, মাদারীপুর থেকে: স্ট্রবেরি চাষে সফল একজন ছাত্র- সাকিব হোসাইন খান। ২৭ বছর বয়সী একজন ছাত্র ও তরুন উদ্যোক্তা। ২০১৭ উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র তিনি।
প্রতিবেদককে সাকিব জানান- তার পারিবারিক কৃষি প্রকল্পে শুরু থেকেই পড়ালেখার পাশাপাশি কৃষিকাজে সহায়তা করে আসছিলেন। তার পারিবারিক কৃষি প্রকল্পের সাথে তিনি অল্প পরিমানে স্ট্রবেরি চাষ শুরু করেন ২০১৯ সালে তখন তিনি সাফল্য পেয়ে ২০২০ সালে ২ একর জমিতে স্ট্রবেরি চাষ করেন। তার এই প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত ১৮ জন কৃষক তার কৃষি প্রকল্প স্ট্রবেরি খামারে কাজ করে। ২ একর জমিতে ১৩ হাজার স্ট্রবেরি গাছ রোপণ করে।
স্ট্রবেরি গাছ নভেম্বর মাসের প্রথম দিকে রোপণ করে নভেম্বর এবং ডিসেম্বরে গাছ বড় হয় তারপরে জানুয়ারি থেকে স্ট্রবেরি ফল আসা শুরু করে , জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফল আসে।
প্রতিটা গাছে সাধারণত ৮০০ থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ফল পাওয়া যায়। যার গড় বাজার মূল্য প্রতি কেজি সাড়ে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন তিনি।
বর্তমানে মাদারীপুরের অনেক যুবকরা তার দেখাদেখি অনেকেই স্ট্রবেরি চাষ শুরু করেছেন।
Reporter Name 








