8:01 am, Monday, 2 November 2026

ওবায়দুল কাদের, তার স্ত্রীসহ তিনজনকে মেরে ফেলার হুমকি কাদের মির্জার

  • Reporter Name
  • Update Time : 06:38:33 pm, Saturday, 26 June 2021
  • 46 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি : ওবায়দুল কাদের, তার স্ত্রীসহ তিনজনকে মেরে ফেলার হুমকি কাদের মির্জার। বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ঘরের শক্রু বিভীষণ। আজকে ঘরের শক্র আমাকে শেষ করে দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি জন্য নিয়েছে, সেটাও খুঁজে পেয়েছি। আমি ওনার এবং ওনার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। ওবায়দুল কাদের সাহেবের কথা গুলো বলব। এতো ন্যাক্কারজনক,এতো ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি, আমার পরিবারে আমার আত্নীয় স্বজন ইতিমধ্যে সবাইকে অর্থ দিয়ে মন্ত্রীত্বের প্রভাব খাটিয়ে আমার বিপক্ষে নিয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আপনি যেমন বাহিরের কারে কারো সহযোগিতায় এখানে রাজনীতি করেন। আমরাও পিঁছিয়ে নেই। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। চোখ রাঙাবেননা, মুখ সামলান, যা ইচ্ছা তা করবেন হোতে পারেনা। একরামকে নিজামকে কে নোয়াখালী ফেনীর রাজনীতিতে পুনর্বাসন করেছে। আমার নানা কি শান্তি কমিটির প্রধান ছিল? আমার আব্বা কি রাজাকার ছিল। আপনি ডোন মাইন্ড ফ্যামিলির ছেলে। আপনি মেনে নিতে পারেন। আমি মেনে নিতে পারিনা।

আমি যদি বেঁচে থাকি এর প্রতিশোধ আমি নেব। আপনি পারবেননা। একরাম আজকে বলে আমি ওবায়দুল কাদেরকে মাসোহারা দি। নিশ্চয় কোথাও আপনার দুর্বলতা আছে। কাদের মির্জা বলেন, কি কোরবেন আমাকে জেল দিবেন। দেন, অভ্যাস আছে। আমনেও রেডি অন, সময় মত যাইবেন। আমনে আমারে ঢুকাবেন, আমনে বুঝি বাঁচি যাইবেন। আরে মারি আলাইবেন। আমি রেডি করি যাবু।

কারে রেডি করি যাবু বলতে পারবোনা। সে গুলোর পারিবারিক দায়িত্ব নিয়ের বলি দিছি। তিন জনের নাম বলেছি। আমাকে মারলে, তিনজনকে মেরে ফেলবি। আপনে,আপনার বউ আর একরাম। তিনটা মারি ফেলবি। জেলে দেক, আমাদেরকে হত্যা করবে বলে হুমকি দিছে বলে আর বিরুদ্ধে মামলা করুক, কোরবে জানি। আমারে করলে কইছি। আমার বিরুদ্ধে অস্ত্র যখন গত পরশু দিন ধরা পড়ল। ট্রলারসহ আসছে মাল। র‌্যাব যদি সেখানে না যেত তাহলে হয়তো আজকে আমার জীবন বিপন্ন হত।

তিনি আরও বলেন, সাতবার আমাকে মারার পরিকল্পনা করছে। আপনার কাছে কোন বিচার পায় নাই। আমি প্রশাসনকে বলছি তারা টাকা পয়সা খাই সরে গেছে। এটাতো আমি বুঝি আপনি আমাকে মারতে চান। আপনার স্ত্রীকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য,এটা স্পষ্ট। আমনে মারি পালাইলে মারি পালান। আমি আপনার স্ত্রীর ভোট করতে পারবনা। আমিও আর কখনো ভোটেও দাঁড়াবো না।

আমি কোন ভোটে দল থেকে নমিনেশন চাইলে জিহ্বা কেটে দিবেন। ওবায়দুল কাদের সাহেব ৬-৭ জন ছাড়া এরাকি আমার বিরুদ্ধে যায়। সব আপনি নিছেন। আমার কাছে প্রমাণ আছে। আমি একটা একটা করে প্রমাণ করে দেব। না করতে পারলে হিজরত করুম। আমি আপনার বিরুদ্ধে এমনে বলতেছিনা। ভাই ভাইয়ের বিরুদ্ধে কখন বলে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়।

তখন বলে, এর আগে বলার সুযোগ থাকেনা। আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনার স্ত্রীর কারণে। কোথায় যান দেখবেন। এখানে মওদুদের শোকসভা বন্ধ করেদি,আপনার শোকসভায় কত লোক আসবেনা, এটা দেখবেন। আপনিতো মারা গেলে দেখবেননা। আপনার স্ত্রী ও আপনার লোকজন দেখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ওবায়দুল কাদের, তার স্ত্রীসহ তিনজনকে মেরে ফেলার হুমকি কাদের মির্জার

Update Time : 06:38:33 pm, Saturday, 26 June 2021