মাসুদ হোসেন খান:
মাদারীপুরের রাজৈর উপজেলা প্রেসক্লাব নতুন কমিটি গঠন করা হয়েছে, রাজৈর উপজেলার বর্ষীয়ান সাংবাদিক কাজী নজরুল ইসলাম কে সভাপতি এবং অপর বর্ষীয়ান সাংবাদিক শেখ আসাদুল হক সনেটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা সহ ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৫ রাজৈর বাজারস্থ গ্রেসক্লাবের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরী সভায় দৈনিক ডেসটিনি পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক মুক্তখবর পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুবার্তা'র নির্বাহী সম্পাদক শেখ আসাদুল হক সনেট কে সাধারণ সম্পাদক এবং দৈনিক খবরপত্র পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি হারুন উর রশিদ (রনি) কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে, উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য মোঃ মাহাবুব হোসেন শিকদার, সদস্য আলহাজ্ব এমারাত আকন ও সদস্য শেখ মোস্তাফিজুল হক নাদিরের স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন পূর্বক আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান মোল্লা (দৈনিক অন্যদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান শাহিন শাহ (দৈনিক সূর্য্যোদয়), দপ্তর সম্পাদক পদে মনিরুল ইসলাম (দৈনিক এশিয়াবাণী), কোষাধ্যক্ষ পদে মোঃ সবাইল খন্দকার (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নাজির (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল দাস (দৈনিক বাংলা ৭১) ও কার্য-নির্বাহী সদস্য পদে ৪ জন তারা হলেন:-মোঃ শফিকুল ইসলাম লাভলু (দৈনিক লাল সবুজের বাংলা), আকলিমা আক্তার (দৈনিক নব অভিযান), এইচ. এম সানোয়ার রহমান (দৈনিক সংবাদপত্র) ও শরীফুল বেপারী (দৈনিক মুক্তকন্ঠ) নির্বাচিত হয়েছেন। রাজৈর প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১১ অনুচ্ছেদ এর 'ক'(১) ও 'খ(২) ধারা মোতাবেক ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি, রাজৈর প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মতামত ও ৫ জন উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়ে কার্যক্রম সম্পন্ন করেছেন।
এ-সময় রাজৈর উপজেলা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com