সিলেট থেকেঃ সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজি নং: চট্ট-২০৯৭)-এর আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে অর্থ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বর্তমান কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার মিয়া।
তিনি সংগঠনের আওতাধীন সকল উপ-পরিষদের নেতৃবৃন্দ ও শ্রমিক ভাইদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। নিজের নির্বাচনী প্রতীক **“টায়ার”** উল্লেখ করে তিনি বলেন, *“আমি সবসময় শ্রমিক স্বার্থ রক্ষায় কাজ করে এসেছি। আগামী দিনগুলোতেও শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ চালিয়ে যেতে চাই।”*
আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও শ্রমিকদের উন্নয়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাই আসন্ন নির্বাচনে আবারো শ্রমিকদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
শ্রমিক মহলে আনোয়ার মিয়াকে একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মীবান্ধব প্রার্থী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com