আব্দুল্লাহ আল মামুন রনিকঃ
পঞ্চগড় জেলায় সেনাবাহিনীর অভিযানে
ভারতীয় নিষিদ্ধ ৯০ পিছ ট্যাপেন্টাল সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে পঞ্চগড় সদর থানার হাফিজাবাদ ইউনিয়নের মোহনঝাড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে
ভারতীয় নিষিদ্ধ ৯০ পিছ ট্যাপেন্টাল সহ মাদক বিক্রির নয় হাজার টাকা জব্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়,তিনি বলেন আমাদের এটা নিয়মিত অভিযান।এই রকম অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, চাঁদাবাজি বিরুদ্ধে আমরা কাজ করতেছি।
আটককৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মোহনঝাড় গ্রামের জাবেদ কাউসার প্রধানের ছেলে মেহেরাজ প্রধান কে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, সেনাবাহিনীর টহল টিম আমাদের খবর দিলে তাৎক্ষণিক আমি আমার পুলিশ ফোর্সকে পাঠিয়ে দেই। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে গোপনে সুকৌশলে অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com