মোঃ বেল্লাল হোসাইন নাঈমঃ নোয়াখালীর চাটখিলে এক মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুই শত) টাকা জরিমানা করা হয়।
শনিবার বিকেলে ৬টায় পৌরসভার সুন্দরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ড সুন্দরপুর নতুন হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মোহন চৌধুরী (২৫) স্থানীয় হাজী বাড়ির রাস্তার পাশে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় চাটখিল থানা পুলিশ উপ-পরিদর্শক নয়ন চন্দ্র দাস মোহন চৌধুরীকে হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনকে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চাটখিলে মাদক নিয়ন্ত্রণে সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com