মোঃ বাপ্পারাজ খান (পাংশা প্রতিনিধি)রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখায় দুই বেকারীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর ব্রিজঘাট এলাকায় রসুলপুর বেকারী ও মেহেদী বেকারীতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখার অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে রসুলপুর বেকারীর মো: মুন্না দেওয়ান কে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারীর মিলন মন্ডল কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এহসানুল হক শিপন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখার অপরাধে দুই বেকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com