মোঃ শামীম হোসেন -খুলনার দাকোপে ইউনিয়ন পর্যায়ে এল এল এপি ভেলিডেশন ওয়ার্কশপ এর সভা অনুষ্ঠিত হয়। নবপল্লব প্রকল্পের আয়োজনে লাউডোব ইউনিয়ন পরিষদের হল রুমে ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা- ঘাট, সুপেয় পানির সমস্যা, এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় । এসময়ে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের ভার-প্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন, ইউপি সদস্য লিপিকা মন্ডল, বাবলু গাজী, প্রদীপ সরকার, নবপল্লব প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার মোঃ তৈয়েবুর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকন নবপল্লবের প্রিয়ংকা মন্ডল, নিছন হালদার, কমিউনিটি মবিলাইজেশন অফিসার হাসনা হেনা সহ বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com