মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতির পরিবর্তন ও একাধিক কমিটি গঠনের জেরে সৃষ্টি হওয়া প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন শাখার মতামতের ভিত্তিতে জারি করা স্মারকের মাধ্যমে সভাপতি মোঃফজলে হুদা ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ রবিউল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ৯ এপ্রিল ২০২৫ তারিখে জারি করা INso2-5/00384/2021/2425/৬৪২০ নম্বর স্মারকে মোঃ লুৎফর রহমানকে সভাপতি করে কলেজের এ্যাডহক কমিটির মেয়াদ ১১ মার্চ ২০২৫ থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
কিন্তু, মেয়াদ শেষ না হতেই ৭ মে ২০২৫ তারিখে INso2-5/00384/2020/2425/৭০৪৩ নম্বর স্মারকে মোঃ লুৎফর রহমানের পরিবর্তে সভাপতি হিসেবে জনাব ফজলে হুদাকে মনোনয়ন প্রদান করা হয়। এরপর ২৬ মে ২০২৫ তারিখে INso2-5/00384/2020/2425/৭৪৩৬ নম্বর স্মারকে এ্যাডহক কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়।
একই কলেজে একাধিক কমিটি গঠনের ফলে বিরোধের সৃষ্টি হলে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন শাখার মতামতের আলোকে গত ৯ জুলাই ২০২৫ তারিখে INso2-5/00384/2020/2425/৮১৪৭ নম্বর স্মারকে সভাপতি মোঃ ফজলে হুদা ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ রবিউল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ২৬ মে ২০২৫ তারিখের এ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধির আদেশ বহাল রাখা হয়।
এই সিদ্ধান্তের ফলে এ্যাডহক কমিটির সভাপতি মোঃলুতফর রহমান সভাপতি পদে বহাল। উক্ত সিদ্ধান্তের ফলে বদলগাছী মহিলা কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com