মোঃ বিল্লাল হোসেন শেরপুর থেকেঃ শেরপুরের ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম গুরুতর আহত হয়।
এঘটনায় ১৬ আগষ্ট আহতের ছোটভাই হুমায়ূন খান বাদী হয়ে মাদক কারবারি মোঃ রাসেল মিয়া ও তার সহযোগী ১০/১২জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে, ওই রাতেই গোমড়া গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত মোঃ কোরবান আলী ও মোঃ দেলোয়ার হোসেন নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
উল্লেখ্য- দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম, সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন। সংবাদ প্রকাশ করার পর থেকেই মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৫ আগষ্ট রাতে সাংবাদিক খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে
মাদক কারবারি রাসেল ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে সাংবাদিক খোরশেদ আলম একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারিরা কেটে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ১৬আগষ্ট সকালে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত সাংবাদিক খোরশেদ আলম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com